দোয়ারাবাজারে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

প্রকাশিত:সোমবার, ০৬ মার্চ ২০২৩ ০৩:০৩

দোয়ারাবাজারে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

Manual7 Ad Code
দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধি:-  সুনামগঞ্জের দোয়ারাবাজারে বীর মুক্তিযোদ্ধা শমসের আলী (৭৫) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
সোমবার (৬ মার্চ) সকাল ১০ টা ৩০ মিনিটের তাকে উপজেলার বগুলা ইউনিয়নের আছির নগর মাদ্রাসা মাঠে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও জানাজা শেষে তাকে গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ, থানার অফিসার ইনচার্জ দেব দুলাল ধর, এস আই পান্নালাল দেসহ দোয়ারাবাজার উপজেলার বীর মুক্তিযোদ্ধা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য পারিবারিক সূত্রে জানা যায় রবিবার(৫ মার্চ) সন্ধ্যা ৬ টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তিনি স্ত্রী ও ৩ পুত্র এবং ৩ মেয়ে রেখে গেছেন।
এদিকে শমসের আলীর মৃত্যুতে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের কর্মরত সাংবাদিক বৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ