গণসংযোগে ব্যস্ত সুনামগঞ্জ-১ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী রঞ্জিত সরকার

প্রকাশিত:শনিবার, ০৪ মার্চ ২০২৩ ০৮:০৩

গণসংযোগে ব্যস্ত সুনামগঞ্জ-১ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী রঞ্জিত সরকার

Manual8 Ad Code

সুরমাভিউ:-  জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-১ আসনের দলীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ ও উঠান বৈঠক এবং বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের প্রচার-প্রচারণা বিভিন্ন ভাবে চালিয়ে যাচ্ছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী হাওরবন্ধু খ্যাত এডভোকেট রঞ্জিত সরকার।

Manual8 Ad Code

প্রতিদিনেই দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সুনামগঞ্জ -১আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার (৩ মার্চ) তাহিরপুর উপজেলায় সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলা সদর, কাউকান্দি বাজার, নতুন বাজার, লাকমা বাজার, বাগলী বাজার, চারাগাঁও বাজার, টেকেরঘাট বাজার, বড়ছড়া বাজারসহ বিভিন্ন বাজারে গণসংযোগ, উঠান বৈঠক ও সরকারের উন্নয়নমূলক কার্মকান্ডের বিভিন্ন বিষয়ে প্রচার-প্রচারণা করেন। এসময় আগামী সংসদ নির্বাচনে ভোটারদের কাছে নৌকার ভোট প্রার্থনাও করেন তিনি। বিরামহীনভাবে প্রচার-প্রচারণা চালিয়ে এলাকার দলীয় নেতাকর্মীসহ সকল শ্রেণীপেশার মানুষের দৃষ্টি কেড়ে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছেন।

Manual6 Ad Code

জনসংযোগকালে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার লিটন, সহ দপ্তর সম্পাদক শাহীন রেজা, আওয়ামীলীগ নেতা আজিজুল হক, মধ্যনগর উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির, উপজেলা সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দিজেন্দ লাল রায়, তাহিরপুর উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মাইনুদ্দিন খাঁন, সাধারণ সম্পাদক ইমরান হোসেন বিপক, শ্রীপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী নুরুজ্জামান সুরুজ, উপজেলা যুবলীগ নেতা ওলিদ মিয়া, সুজিত দাশ,বাবুল মিয়া, বড়দল দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আজহারুল ইসলাম, তাহিরপুর উপজেলা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা, প্রচার সম্পাদক সুমন দাস, আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য শাকিল, শ্রীপুর উত্তর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের ৩নং ওয়ার্ডের সভাপতি কামরুল ইসলাম, সহ-সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক রাসেল আহমদ, আওয়ামীলীগ নেতা শেখ গোলাম কাদির সুজন, সিলেট জেলা ছাত্রলীগ নেতা নাজির হোসেন, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি  রুমন মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাদ্দাম হোসেন, ছাত্রলীগ নেতা রিয়াদ হাসান, সুজন মিয়া, আশরাফুল ইসলাম রাজন প্রমুখ। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ