দোয়ারাবাজারে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা মাষ্টার জহুর আলীর দাফন সম্পন্ন
প্রকাশিত:বুধবার, ২২ ফেব্রু ২০২৩ ০৭:০২
Manual4 Ad Code
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:- সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাওঁ ইউনিয়নের নতুন কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মাষ্টার জহুর আলী(৬৭)কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকাল ১০টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। বীর মুক্তিযোদ্ধা মাষ্টার জহুর আলী দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত নানান সমস্যায় ভোগছিলেন।
বুধবার (২২ ফেব্রুয়ারী )বিকাল ৫টায় উপজেলার পান্ডারগাওঁ ইউনিয়নের শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে মুক্তিযোদ্ধা মাষ্টার জহুর আলীকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সফর আলী, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ( ওসি) দেবদুলাল ধর, এএসআই সুমন দেবনাথসহ স্থানীয় মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দ।