১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শুক্রবার, ১৭ ফেব্রু ২০২৩ ০৬:০২
সুরমাভিউ:- সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ঐতিহ্যবাহী মাদ্রাসা আল হিকমাহ জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে জামেয়ার ক্যাম্পাসে জামেয়ার সিনিয়র শিক্ষক মাওলানা খাদিমুল ইসলামের পরিচালনায় এবং জামেয়ার প্রিন্সিপাল মাওলানা ইমরুল হাসান জাফরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী ছাতক ইসলামিক সোসাইটি ইউকের সাবেক সভাপতি আলহাজ মনির উদ্দীন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাদে ঝিগলীর গ্রামের কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ক্রিড়াবিদ ঝিগলী স্কুল এন্ড কলেজের সাবেক সিনিয়র শিক্ষক মাষ্টার লুৎফুর রহমান, বরাটুকা রুকুন্তাজের যুক্তরাজ্য প্রবাসী ছাতক ইসলামিক সোসাইটি ইউকে’র সদস্য আবুল হাসনাত, আল হিকমাহ জামেয়ার ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি উবায়দুল হক শাহীন, অবসর প্রাপ্ত পুলিশ কর্মকর্তা আবুল বশর, জামেয়ার পরিচালনা কমিটির সদস্য নুর আহমদ হিরন।
এসময় আরও উপস্তিত ছিলেন সুজন মিয়া, কয়েস আহমদ।
শিক্ষকদের মধ্যে স্বাগত বক্তব্য রাখেন মাওলানা হাবিবুর রহমান।
এতে কুরআন তেলাওয়াত করেন জামেয়ার ছাত্র হাফিজ হাম্মাদ আহমদ ও ইসলামী সংগীত পরিবেশন করেন জুবায়ের আহমদ শুভ।
Helpline - +88 01719305766