দোয়ারাবাজার প্রতিনিধি:- সুনামগঞ্জের দোয়ারাবাজারে দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে হাজী নুর উল্লাহ্ তালুকদার দশগাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নিয়ে ১১ সদস্য বিশিষ্ট সততা সংঘ কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১ঘটিকায় বিদ্যালয়ের হলরুমে নবম শ্রেণির শিক্ষার্থী নুরি আক্তারের কোরআন তেলাওয়াতের মাধ্যমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল হক’র সভাপতিত্বে ও সহকারী শিক্ষক জাকির হোসেনের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়েছে।
কাজী ফেরদৌস জান্নাত সালমাকে সভাপতি করে ১১ সদস্যের বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল হককে সভাপতি করে আরো পাঁচ সদস্য বিশিষ্ট শিক্ষকদের একটি কাউন্সিল কমিটি গঠন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলার দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কাজী সাইফুল ইসলাম(শামীম)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলার দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাধক গৌছুল মিয়া, সহসভাপতি আব্দুল মছব্বির,অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এমরান মিয়া তালুকদার, গিয়াস উদ্দিন তালুকদার, সালা উদ্দিন তালুকদার (নানু),ফারুক মিয়া তালুকদার, কাজী বিলাল মিয়া, সার্জেন্ট অবঃ কাজী আজিজুল হক মিন্টু, কাজী সাইফুল ইসলাম, অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বিশিষ্ট ব্যবসায়ী শফি উদ্দিন বিজন প্রমুখ।
পরিশেষে নব গঠিত কমিটির ১১ সদস্যদের শিক্ষা উপকরণ সামগ্রী, জ্যামিতি, টিফিন বক্স, ছাতা, স্কুল ব্যাগ, খাতা ইত্যাদি উপহার দিয়ে অভিনন্দন জানানো হয়।