১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:রবিবার, ০৫ ফেব্রু ২০২৩ ০৫:০২
সুনামগঞ্জ প্রতিনিধি:- সুনামগঞ্জে বরেণ্য সাংবাদিক কলামিষ্ট দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
রবিবার দুপুরে সুনামগঞ্জের মাইজবাড়ী গ্রামে পারিবারিক কবরস্থানে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছে বিভিন্ন সংগঠন।
পীর হাবিবুর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল হোসেনজাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রসিদ আহমদ, গৌরারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃশওকত আলী, বিশ্বম্ভরপুর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মো.আব্দুল কাদির, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ সহ জাতীয় পার্টি সুনামগঞ্জ সদর, জাতীয় যুব সংহতি নেতৃবৃন্দ জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি নেতৃবৃন্দ সহ বিভিন্ন সামাজিক ও সাংষ্কৃতিক সংগঠণ শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন।
পরে পীর হাবিবুর রহমানের কবরে জিয়ারত ও দোয়া করা হয়।
বিভিন্ন মসজিদে বরেণ্য সাংবাদিক কলামিষ্ট দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
Helpline - +88 01719305766