তাহিরপুরে শীতার্ত মানুষের পাশে এডভোকেট রনজিত সরকার

প্রকাশিত:রবিবার, ২৯ জানু ২০২৩ ০৭:০১


Manual5 Ad Code

সুরমাভিউ:-  সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী এডভোকেট রনজিত সরকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশকে একটি স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সমাজে পিছিয়ে পড়া মানুষের দিকে থাকিয়ে তাদের পাশে দাঁড়াতে হবে।

তিনি আরো বলেন, বর্তমান সরকার সব সময় অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। একটি মানুষও যাতে শীতকালে শীতের কষ্ট ভোগ করতে না হয়, সেদিকে খেয়াল রেখে কাজ করে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং দলীয় নেতাকর্মীরা। তারই ধারাবাহিকতায় সরকারের পাশাপাশি আমরাও নিজ উদ্যোগে কাজ করে যাচ্ছি। সাথে সাথে সমাজের বিত্তবান ও সামাজিক সংগঠনগুলোও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।

Manual4 Ad Code

রবিবার (২৯ জানুয়ারি) তাহিরপুর উপজেলার শীতার্ত মানুষের মাঝে নিজ উদ্যোগে শীতবস্ত্র বিতরণকালে উপরোক্ত কতগুলো বলেন।

Manual3 Ad Code

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, সহ-দপ্তর সম্পাদক শাহীন রেজা, মধ্যনগর উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির,  বেহেলী ইউনিয়ন চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার, সদস্য আজিজুল হক, তাহিরপুর সদর ৪ নং ওয়ার্ড আওয়ামীগের সভাপতি দিজেন্দ লাল রায়, তাহিরপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বিপক, সিলেট জেলা সেচ্ছাসেবকলীগের সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এডভোকেট রুকন মিয়া, তাহিরপুর উপজেলা যুবলীগ নেতা ওলিদ মিয়া, সুজিত দাস, বাবলু দাস, দক্ষিণ বড়দল ইউনিয়ন এর যুবলীগের সাবেক সভাপতি আজহারুল ইসলাম, তাহিরপুর উপজেলা সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা, প্রচার সম্পাদক সুমন দাস, সুনামগঞ্জ জেলা মৎসজীবীলীগের সদস্য শেখ গোলাম কাদির সুজন মিয়া, সিলেট জেলা ছাত্রলীগ নেতা নাজির হোসেন, নিপু মিয়া, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুমন মিয়া, তাহিরপুর উপজেলা ছাত্রলীগ নেতা রিয়াদ হাসান, সুজন মিয়া, আশরাফুল ইসলাম রাজন, নাহিদ, সৌরভ সরকার ও বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দ প্রমুখ। বিজ্ঞপ্তি

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ