১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:সোমবার, ২৩ জানু ২০২৩ ১১:০১
সুরমাভিউ:- সুনামগঞ্জ জেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশনের ১২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে নবগঠিত এই কমিটিতে কুরবান নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল বরকত কে সভাপতি ও শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহীনুর রহমান শাহীনকে সাধারণ সম্পাদক ও পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লু্ৎফুর রহমান জায়গীরদার খোকনকে দপ্তর সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ সভাপতি বাদাঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন, ছৈলাআফজালাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গয়াছ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সালুকাবাদ ইউপি চেয়ারম্যান মো. নূরে আলম সিদ্দিকী তপন, বেহলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার, সাংগঠনিক সম্পাদক দোয়াহিলা ইউপি চেয়ারম্যান শামীমুল ইসলাম, প্রচার সম্পাদক ভাতগাও ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন, দপ্তর সম্পাদক পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান জায়গিরদার খোকন, কোষাধ্যক্ষ মোল্লাপাড়া ইউপি চেয়ারম্যান মো. নুরুল হক, আইন সম্পাদক ভোগলা বাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মিলন খান, শিক্ষা বিষয়ক সম্পাদক লক্ষীপুর ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম জহিরকে দায়িত্ব প্রদান করা হয়।
নির্বাচনে লু্ৎফুর রহমান জায়গীরদার খোকন দপ্তর সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
Helpline - +88 01719305766