দোয়ারাবাজারে সাবেক ইউপি সদস্য আলহাজ্ব মছদ্দর আলী মৃত্যু

প্রকাশিত:বৃহস্পতিবার, ০৫ জানু ২০২৩ ০৯:০১


Manual7 Ad Code
দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধি:-  সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ৭ নং লক্ষীপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আলহাজ্ব মছদ্দর আলী(৯৫) মারা গেছেন। গতকাল বুধবার রাত ৮টায় সিলেটের একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি দোয়ারাবাজার সমিতি সিলেটের সভাপতি মাসুক আহমেদ ও দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ফরিদ আহমেদ তারেকের বাবা। মৃত্যুকালে তিনি অসংখ্য আত্মীয়স্বজন রেখে যান।
তাঁর মৃত্যুতে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয় সম্পাদক শামীম আহমেদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক শামীমুল ইসলাম শামীম, সুরমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজান মাষ্টার, লক্ষীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিরুল হক, বাংলাবাজার ইউনিয়নের চেয়ারম্যান মো. আবুল হোসেন, সুরমা ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যান হারুন অর রশীদ, বোগলা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মিলন খান, লক্ষীপুর ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল ইসলাম ও দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক এনামুল কবির মুন্না গভীর শোক প্রকাশ করেছেন।
আজ বৃহস্পতিবার ২ টায় নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে আলহাজ্ব মছদ্দর আলী দাফন করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ