সুরমা ইউনিয়নে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

প্রকাশিত:বুধবার, ০৪ জানু ২০২৩ ০৬:০১

Manual3 Ad Code
দোয়ারাবাজার প্রতিনিধি:-  সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গরীব ও অসহায় শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার বিকালে উপজেলার সুরমা ইউনিয়নের মহব্বতপুর বাজারে শীতার্থ মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। সুরমা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত  চেয়ারম্যান হারুন অর রশীদ এ উপস্থিতিতে এ কম্বল বিতরণ করা হয়।
এসময় হারুন অর রশীদ বলেন, আমরা গরীব ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছি, পর্যাক্রমে ইউনিয়নের অসহায় মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হবে। এসময় ইউনিয়নে ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ