তাহিরপুর সীমান্তে ভারতীয় চোরাই কয়লা জব্দ

প্রকাশিত:শুক্রবার, ২৩ ডিসে ২০২২ ০৩:১২

Manual2 Ad Code

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:-  সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে শুল্কফাঁকি দিয়ে চোরাই পথে আনা ভারতীয় কয়লার চালান আটক করেছে, সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

Manual3 Ad Code

বিজিবি সুত্রে জানাগেছে, লাউরগড় বিওপির নিয়মিত একটি টহল দল বৃহস্পতিবার বিকেলে সীমান্ত পিলার ১২০৩/৪-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে। তাহিরপুর উপজেলার ৫নং বাদাঘাট ইউনিয়নের সায়েদাবাদ এলাকা হতে ১ হাজার, ৫শত কেজি, ভারতীয় কয়লা আটক করে। যার আনুমানিক সিজার মূল্য ৩০ হাজার টাকা।

Manual2 Ad Code

অপরদিকে, টেকেরঘাট বিওপির টহল দল সীমান্ত মেইন পিলার ১২০০ এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে। উপজেলাধীর ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের রজনী লাইন এলাকা থেকে ২ হাজার, ২ শত কেজি. ভারতীয় কয়লা আটক করে। যার আনুমানিক মূল্য ৪৪ হাজার টাকা।

Manual7 Ad Code

সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অধিনায়ক লে-কর্ণেল মো. মাহবুবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ