দোয়ারাবাজারে ব্যাটারি চালিত অটোরিকশা এক্সিডেন্টে একজন আহত
প্রকাশিত:সোমবার, ১৯ ডিসে ২০২২ ০৫:১২
Manual8 Ad Code
দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধি:- সুনামগঞ্জের দোয়ারাবাজারে ব্যাটারি চালিত অটোরিকশার এক্সিডেন্টে আব্দুস সাত্তার নামের এক বৃদ্ধ যাত্রী গুরুতর আহত হয়েছেন।
তিনি দোয়ারাবাজার সদর ইউপির টেবলাই গ্রামের আজির মিয়ার ছেলে। সোমবার (১৯ নভেম্বর) বিকেলে উপজেলার নরসিংপুর ইউনিয়নের নৌকার ভাঙ্গা নামাক স্থানে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আহত আব্দুস সাত্তার টেবলাই বাজার হতে অটোরিকশায় চরে বালিউড়া বাজারে আসছিলেন, তখন অটোরিকশার চালক ভুলবশত ব্রিটিশ পয়েন্টের রাস্তায় ডুকে পরলে নৌকার ভাঙ্গা নামক স্থানে অটোরিকশার স্টারিং ঘোরাতে গেলে তখন অসাবধানতাবসত গাড়িটি উল্টে রাস্তার পাশের খালে পরে যায়। এতে আব্দুস সাত্তারের হাত কাটে ও বুকে মারাত্বক ভাবে আঘাত পায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার উদ্দেশ্যে নিয়ে যান।