দোয়ারাবাজার প্রতিনিধি:- সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা শরীফপুর গ্রামে বাড়ির সামনে সুরমা নদীর পানিতে ডুবে নিখোঁজ এক শিশুর লাশ প্রায় ১২ ঘণ্টা পর উদ্ধার করেছে স্থানীয়রা।
রবিবার সকাল ৮ টার দিকে উপজেলার শরীফপুর গ্রামের সুরমা নদী থেকে ওই শিশুকে উদ্ধার করা হয়। এর আগে শনিবার বিকাল ৫ টার দিকে ওই শিশু পানিতে ডুবে নিখোঁজ হয়। ওই শিশুর নাম রুনু বেগম (৩)। সে শরীফপুর গ্রামের এমরাজুল ইসলামের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি বাড়ির সামনে খেলা করছিলনঅন্য শিশুদের সাথে। হঠাৎ খেলা করার সময় নদীতে চলে গেছে তখন পানিতে ভেসে যায়। পরিবারের লোকজন ও এলাকাবাসী প্রথমে তাকে উদ্ধারের চেষ্টা করে।
ঘটনা সত্যতা নিশ্চিত করেন দোয়ারাবাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেবদুলাল ধর।