দোয়ারাবাজারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

প্রকাশিত:শনিবার, ১৭ সেপ্টে ২০২২ ০৮:০৯

দোয়ারাবাজারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

Manual1 Ad Code
দোয়ারাবাজার প্রতিনিধি:-  আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২২ কে সামনে রেখে থানার আয়োজনে সুনামগঞ্জের দোয়ারাবাজার থানা হল রুমে শনিবার বিকাল ৩ টায় আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, দোয়ারাবাজার উপজেলার ১৯ টি পূজা মণ্ডপের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
দোয়ারাবাজার থানার এস আই পান্নালাল দে সঞ্চালনায় দোয়ারাবাজার থানা অফিসার ইনচার্জ (ওসি) দেব দুলাল ধরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সার্কেল(ছাতক) রণজয়সহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
মতবিনিময় সভায় সহকারী পুলিশ সার্কেল(ছাতক) রণজয় বলেন,সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠান সফল ভাবে শেষ করতে প্রশাসন মাঠে থাকবে।এবং জেলার প্রতিটি মন্দিরে যাতে সনাতন ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে পারে সেজন্য প্রতিটি মন্দির প্রশাসনিক নিরাপত্তা বেষ্টনীতে ঢাকা থাকবে,যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ২৪ ঘন্টা চোখ কান খোলা রেখে মাঠে সক্রিয় থাকবে প্রশাসন।

এ সংক্রান্ত আরও সংবাদ