দোয়ারাবাজার প্রতিনিধি:- সুনামগঞ্জের দোয়ারাবাজার ফিসারি পাড়ে শাক তুলতে গিয়ে ১ ম শ্রেণির এক স্কুলছাত্রী (৬) ধর্ষণের শিকার হয়েছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে কবির হোসের কে আসামি করে দোয়ারাবাজার থানায় মামলা দায়ের করেছেন।কবির হোসেন দোয়ারাবাজার সদর ইউনিয়নের বাজিতপুর গ্রামের ওহাব আলীর ছেলে।
মামলা সূত্রে জানা যায় গত রবিবার সন্ধ্যা ৬ টা বাড়ির পাশে নানির সাথে একটি ফিসারি পাড়ে শাক তুলতে যায়। এসময় অভিযুক্ত কবির হোসেন নানিকে দূর জাগায় বেশি কচুর লতি পাওয়া যাবে বলে পাঠিয়ে দেয়। এসময় মেয়েটির মুখ চেপে ধরে পার্শ্ববর্তী ফিসারি পাড়ে নিয়ে যায়। কবির হোসেন তাকে ধর্ষণ করে। পরে শিশু চিৎকার ও কান্নাকাটি করতে থাকলে দ্রুত পালিয়ে যায়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর জানান, নির্যাতিতার বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ধর্ষণের শিকার মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আসামিকে আটকের চেষ্টা চালাচ্ছে।