|
প্রকাশিত:Friday, 05 Dec 2025 06:12
শেখ মো: শাহীন উদ্দীন:- হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া ভান্ডারুয়া ব্রিজ এলাকায় বিশেষ অভিযানে ১০ বোতল এস্কপ সিরাপ ও ২৩ বিয়ারসহ এক যুবককে গ্রে’প্তার করেছে পুলিশ।
শুক্রবার (৫ ডিসেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে হরষপুর তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ খাইরুল বশর নেতৃত্বে, সদ্য যোগদানকৃত এসআই জামাল, এবং দায়িত্বশীল তৎপরতায় এএসআই শহিদুল, এএসআই হান্নান ও সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করেন। স্থানীয়ভাবে এ অভিযানে পুলিশের দ্রুততা ও দক্ষতা প্রশংসিত হয়েছে।
গ্রেপ্তারকৃত যুবক আবিদ মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার ধরমন্ডল গ্রামের বাসিন্দা। অভিযানকালে এএসআই শহিদুল ও সঙ্গীয় ফোর্স মাদকদ্রব্যসহ তাকে হাতেনাতে আটক করেন।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সহিদ উল্যা বলেন—“মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর। সমাজকে মাদকমুক্ত রাখতে পুলিশ নিরলসভাবে কাজ করছে। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”
মোবাইলঃ০১৭১১৩৩১০৭০-০১৬১১২৪৭৫৭৪
ই-মেইলঃ surmaview24@gmail.com
অফিস :৮০ তপোবন মেইন রোড আখালিয়া সিলেট-৩১০০।
Helpline - +88 01719305766