নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াতের জেলা আমির

প্রকাশিত:সোমবার, ০১ ডিসে ২০২৫ ১১:১২

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াতের জেলা আমির

Manual8 Ad Code

হবিগঞ্জ–৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনে জামায়াতের প্রার্থী মাওলানা মুখলিছুর রহমান সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। সোমবার (১ ডিসেম্বর) তিনি নিজের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়ে সাংবাদিক ওয়ালী উল্লাহ নোমানের প্রতি সমর্থন জানান।

মুখলিছুর রহমান জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও হবিগঞ্জ জেলা আমির। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি জানান, প্রাথমিক মনোনয়ন পাওয়ার পর থেকে দলের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় প্রতিটি ইউনিয়নে গণসংযোগ ও জনসম্পৃক্ততার কাজ করে গেছেন।

তিনি লিখেছেন, “বৃহত্তর রাজনৈতিক বাস্তবতা ও সংগঠনের কৌশলগত বিবেচনায় কেন্দ্রীয় সিদ্ধান্তে সাংবাদিক ওয়ালী উল্লাহ নোমানকে প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে। আমি এ সিদ্ধান্তকে সম্মান জানাই এবং পূর্ণ সমর্থন দিচ্ছি।”

Manual4 Ad Code

ব্যক্তিগত পদ বা মনোনয়ন পাওয়াই মূল লক্ষ্য নয় জানিয়ে মুখলিছুর রহমান বলেন, তাদের উদ্দেশ্য ন্যায়নীতি, সুশাসন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা করা। তিনি বলেন, “আমি ও আমার সহকর্মীরা পূর্ণ শক্তি নিয়ে মাঠে কাজ করে যাব।”

Manual3 Ad Code

নেতাকর্মীদের উদ্দেশে তিনি আহ্বান জানান, সংগঠনের সিদ্ধান্তকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ওয়ালী উল্লাহ নোমানের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য। তাঁর মতে, ঐক্যই শক্তি এবং এই শক্তিই “দাঁড়িপাল্লাকে বিজয়ের পথে নিয়ে যাবে।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ