১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:সোমবার, ০১ জানু ২০২৪ ০৮:০১
শেখ মো শাহীন উদ্দীন:- হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও সিএনজি অটোরিকশা’র মুখোমুখি সংঘর্ষে হামিদ মিয়া (২৯) ও রনি মিয়া (২২) নামে দুই ব্যক্তি নিহত ও রিপন মিয়া (২৭) নামে এক ব্যাক্তি আহত হয়েছেন।
সোমবার (১ -জানুয়ারি) ভোর সাড়ে ৬ টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর তেমুনিয়া মোড়ের গ্লোবাল সিএনজি পাম্পের কাছে এ দূর্ঘটনা ঘটে।
নিহত হামিদ মিয়া মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের মফিজ মিয়ার পুত্র ও রনি মিয়া একই গ্রামের আব্দুল হাই এর পুত্র। আহত রিপন মিয়া (২৭) মাধবপুর উপজেলার শাহজাহানপুর গ্রামের আক্কাস মিয়ার পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি নাম্বার বিহীন সিএনজি অটোরিকশা যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্ক থেকে দুই যাত্রী নিয়ে জগদীশপুরের দিকে যাওয়ার পথে উল্লেখিত স্থানে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিক্সার চালক হামিদ মিয়ার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় রনি মিয়া ও রিপন মিয়া কে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রনি মিয়ার মৃত্যু হয়। রনি মিয়া ও রিপন মিয়া যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে চাকরি করতেন। কাজ শেষে সকালে তারা বাড়ি ফিরছিলেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি বদরুল কবির সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
Helpline - +88 01719305766