১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:সোমবার, ১৮ ডিসে ২০২৩ ০৯:১২
শেখ মো শাহীন উদ্দীন:- হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে বিজয় দিবস উদযাপন করেছে তেলিয়াপাড়া যুব সংগঠন।
এ উপলক্ষে রবিবার (১৭ ডিসেম্বর) তেলিয়াপাড়ায় দিনব্যাপী খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সন্ধ্যায় ধীরেষ ভট্টাচার্য’র সভাপতিত্বে অনুষ্ঠিত পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: পারভেজ হোসেন চৌধুরী।
তেলিয়াপাড়া যুব সংগঠনের সভাপতি মো: নজরুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, ব্যাবসায়ী শফিকুল ইসলাম।
Helpline - +88 01719305766