মাধবপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

প্রকাশিত:বুধবার, ২২ নভে ২০২৩ ১১:১১

মাধবপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

Manual7 Ad Code

মাধবপুর (হবিগঞ্জ)প্রতিনিধি,শেখ মো শাহীন উদ্দীন:-  হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

Manual1 Ad Code

মঙ্গলবার (২১ শে নভেম্বর) ভোররাতে মাধবপুর থানাধীন কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা’র নেতৃত্বে এস,আই ফজলুল হক ও এস,আই কাদের সহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধর্মঘর ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের রাস্তায় অভিযান চালিয়ে ১হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেন।

Manual6 Ad Code

আটককৃতরা হলো মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের শিয়ালউড়ি গ্রামের তারন আলীর পুত্র আশরাফ আলী (৩৮), আমিন খাঁন এর পুত্র মজিদ মিয়া (৩৪) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার মনিপুর গ্রামের আবু মিয়া’র পুত্র বাবুল মিয়া (২৮)।

Manual1 Ad Code

মাধবপুর থানার ওসি মো: রকিবুল ইসলাম খাঁন সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ