লাখাইয়ে ব্যাপক ভাবগাম্ভীর্য্যের মধ্যদিয়ে জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত

প্রকাশিত:বুধবার, ২২ নভে ২০২৩ ১০:১১

লাখাইয়ে ব্যাপক ভাবগাম্ভীর্য্যের মধ্যদিয়ে জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত

Manual8 Ad Code

আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধি:-   লাখাই ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য্যের মধ্যদিয়ে জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত হচ্ছে। ১৯ নভেম্বর রবিবার পূজা শুরু আর মঙ্গলবার বিজয়া দশমীর মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শেষ।

জগদ্ধাত্রী শব্দের আভিধানিক অর্থ হলো জগৎ+ধাত্রী। ত্রি-ভুবনের জগতের ধাত্রী, ব্যপ্ত অর্থে দুর্গা, কালিসহ অন্যান্য শক্তিদেবীগণও জগদ্ধাত্রী। তবে শাস্ত্রনির্দিষ্ট জগদ্ধাত্রী রুপের নামকরনের পর্চাতে রয়েছে শূক্ষ্মতর ধর্মীয় দর্শন। জগদ্ধাত্রী দুর্গা সনাতনী শক্তিদেবী। ইনি দুর্গার অপর রূপ। উপনিষদে এর নাম উমা হৈমবতী। বিভিন্ন তন্ত্র ও পুরাণ গ্রন্থে এর উল্লেখ পাওয়া যায়। জগদ্ধাত্রী আরাধনার বিশেজ্ঞত স্ব গোবিন্দ ভট্টাচার্য থেকে শুর স্বর্গীয় নিত্যাগোপাল ভট্টাচার্য্য থেকে প্রচলিত। হবিগঞ্জ জেলা লাখাই উপজেলার মোড়াকুরি জগদ্ধাত্রী উৎসব জগৎ বিখ্যাত। মোড়াকরির ভট্টাচার্য্য বাড়ীর বিশ্বজিৎ ভট্টাচার্য বলেন শ্রীশ্রী জগদ্ধাত্রী কত সন বলতে পাড়বনা তবে আমার দাদার আমল থেকে দূর্গা পুজা হতে শুনেছি।

Manual3 Ad Code

জগদ্ধাত্রী দেবী ত্রিনয়না, চতুর্ভূজা ও সিংহবাহিনী। তার হাতে শঙ্খ, চক্র, ধনুক ও বাণ, গলায় নাগযজ্ঞোপবীত। বাহন সিংহ করীন্দ্রাসুর অর্থাৎ হস্তীরূপী অসুরের পৃষ্ঠে দ-ায়মান। দেবীর গাত্রবর্ণ উদিয়মান সূর্যের ন্যায়। কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে দেবী জহদ্ধাত্রীর বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয়। জগদ্ধাত্রী প্রতিমায় বাহন সিংহের পদতলে একটি হস্তীমুন্ড থাকে। প্রচলিত বিশ্বাস অনুসারে জগদ্ধাত্রী দেবী করীন্দ্রাসুর অর্থাৎ মহাহস্তী রূপী অসুরকে বধ করেছিলেন। এ কারণে দেবী জগদ্ধাত্রী করীন্দ্রাসুরনিসূদিনী নামে পরিচিত। দুর্গা পূজার এক মাস পরে কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে দেবী জগদ্ধাত্রীর পূজা অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

জগদ্ধাত্রী পূজা মন্দিরে দৃষ্টিনন্দন প্যাণ্ডেল তৈরি করা হয়েছে। ব্যাপক আলোক সজ্জা রাতের বেলায় এক জমকালো আলোর উৎসবে পরিণত হচ্ছে। দেবীর বিসর্জন, মিষ্টি বিতরণ ও গুরুজনদের প্রনাম করা উৎসবের মধ্যে জগদ্ধাত্রী পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে। তবে অনুষ্ঠান ৫দিন চলবে। এ মন্দির শতাধিক বছরের ঐতিহ্য। তার ধারাবাহিকতায় পূজা ও ধর্মিয় অনুষ্ঠান চলেছে।

Manual6 Ad Code

উপজেলা পুজা উদযাপন পরিষদ এর সভাপতি প্রানেশ গোস্বামী পুজা শান্তি ভাবে পুজা উদযাপিত হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করছি

এ সংক্রান্ত আরও সংবাদ