মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতে তিন ব্যক্তিকে জেল জরিমানা

প্রকাশিত:মঙ্গলবার, ১৪ নভে ২০২৩ ১১:১১

মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতে তিন ব্যক্তিকে জেল জরিমানা

Manual4 Ad Code

মাধবপুর (হবিগঞ্জ)সংবাদদাতা:-  হবিগঞ্জের মাধবপুরে ফসলী জমি থেকে অবৈধ ভাবে মাটি কেটে উত্তোলনের অপরাধে এক ব্যক্তিকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা এবং দু ব্যাক্তিকে ৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

Manual4 Ad Code

আজ মঙ্গলবার (১৪ ই নভেম্বর ) বিকেলে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর এলাকায় উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান ও সহকারি কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব গোপন সংবাদের ভিত্তিতে ভ্রামামাণ আদালতের অভিযান চালিয়ে এ দণ্ড প্রদান করেন।

Manual1 Ad Code

দণ্ডপ্রাপ্তরা হলেন বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর( গঙ্গনগর) গ্রামের লিচু মিয়ার পুত্র শিবলু মিয়া(৪২), ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ এর হৃদয় মিয়া(৩৫) এবং কল্টু মিয়া নামে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।ভ্রামামাণ আদালতকে মাধবপুর থানা পুলিশ সহযোগিতা করেন। পরে দন্ডপাপ্তদের মাধবপুর থানায় সোপর্দ করা হয়।সহকারি কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ