মাধবপুরে অমতে বিয়ে যুবতীর আত্মহত্যা

প্রকাশিত:মঙ্গলবার, ১৪ নভে ২০২৩ ০৮:১১

মাধবপুরে অমতে বিয়ে যুবতীর আত্মহত্যা

Manual5 Ad Code

মাধবপুর হবিগঞ্জ, প্রতিনিধি:-  হবিগঞ্জের মাধবপুরে শারীরিক প্রতিবন্ধী যুবকের সাথে বিয়ে দেওয়ায় ছোটনি বেগম (১৯) নামে এক যুবতী বিষ জাতীয় ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। সে ধর্মঘর ইউনিয়নের চক রাজেন্দ্রপুর গ্রামের দ্বীন ইসলাম এর স্ত্রী ও তাজুল ইসলাম এর কন্যা।

পুলিশ সুত্রে জানা যায়, পাঁচ মাস আগে তাঁর পিতা মাতা তাঁর ইচ্ছার বিরুদ্ধে প্রতিবন্ধী দ্বীন ইসলাম এর নিকট তাকে বিয়ে দেয়। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে সাত ঘটিকায় ছোটনি বেগম তার স্বামীর বসতঘরে বিষ জাতীয় ট্যাবলেট (কেরির বরি যাহা চালের পোকা নিধনে ব্যবহৃত কীটনাশক) সেবন করে আত্মহত্যা করে। বিষয়টি টের পেয়ে আশেপাশে লোকজনদের সহায়তায় ভিকটিমের শাশুড়ি মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual7 Ad Code

খবর পেয়ে মাধবপুর থানার এসআই মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্স সহ তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ প্রেরণ করেন। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রকিবুল ইসলাম খান সত্যতা নিশ্চিত করেছেন।

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ