গণসংযোগ করে যাচ্ছেন এমপি মনোনয়ন প্রত্যাশী শ্রীধাম দাশগুপ্ত

প্রকাশিত:শনিবার, ১১ নভে ২০২৩ ০৬:১১

গণসংযোগ করে যাচ্ছেন এমপি মনোনয়ন প্রত্যাশী শ্রীধাম দাশগুপ্ত

Manual7 Ad Code

মাধবপুর( হবিগঞ্জ)প্রতিনিধি:-  আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনগণের সাথে গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করতে মাঠে নেমেছেন মাধবপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রীধাম দাশগুপ্ত। হবিগঞ্জ- ৪ (মাধবপুর -চুনারুঘাট) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী তিনি।

Manual8 Ad Code

শ্রীধাম দাশগুপ্ত প্রতিদিনই সকাল থেকে রাত্র পর্যন্ত দুই উপজেলার ২১টি ইউনিয়ন ও দুইটি পৌরসভার কোন না কোন গ্রামে ও হাট বাজারে গিয়ে সাধারণ ভোটারদের সাথে কুশলবিনিময়, গণসংযোগ এবং শুভেচ্ছা বিনিময় করে যাচ্ছেন। এসময় বর্তমান সরকারের নানা উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরেন তিনি। মাধবপুর -চুনারুঘাট আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হয়ে জনগণের মাঝে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। গনসংযোগ ও শুভেচ্ছা বিনিময়ে জনগনের মাঝে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন তুলে ধরার পাশাপাশি একই সাথে দেশের মানুষের স্বার্থে উন্নয়ন চলমান রাখতে আবারও নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন জনগণের কাছে।

তৃণমূল থেকে বেড়ে উঠা শ্রীধাম দাশগুপ্ত এই প্রতিনিধি কে জানান, দেশের উন্নয়নের ধারাবাহিকতা রাখতে হলে জননেত্রী শেখ হাসিনা সরকারের বিকল্প নেই। দেশে সুখ, শান্তি ও সমৃদ্ধ রাখতে হলে নৌকায় ভোট দিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গঠনের পর এ দেশের গণতন্ত্র সুমোন্নত রেখে দেশের সার্বিক উন্নয়ন আজ সমানতালে এগিয়ে নিচ্ছেন। গ্রামকে শহরের ন্যায় রূপান্তরিত করতে দেশের প্রতিটি গ্রামীণ জনপদে উন্নয়নের ছোঁয়ায় পাল্টে গেছে।

Manual1 Ad Code

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আমি দলীয় মনোনয়ন প্রত্যাশী। আমি সকলের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ