লাখাইয়ে প্রকৌশলী আফসার আহমেদ অকাল মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

প্রকাশিত:Friday, 10 Nov 2023 07:11

লাখাইয়ে প্রকৌশলী আফসার আহমেদ অকাল মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

Manual6 Ad Code

আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধি:-  হবিগঞ্জের লাখাই উপজেলার পূর্ব সিংহগ্রাম তথা লাখাই এর কৃতিসন্তান, সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী আফসার আহমেদ অকাল মৃত্যু বরন করেছেন। ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন)।

Manual3 Ad Code

প্রকৌশলী আফসার আহমেদ বৃহস্পতিবার (৯ নভেম্বর) ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেছেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৩ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র সন্তান, মা,৩ ভাই, ৩ বোন,অসংখ্য আত্মীয় স্বজন,শুভাকাঙ্খী রেখে যান।

Manual8 Ad Code

সে প্রয়াত প্রধান শিক্ষক আব্দুল হাই এর দ্বিতীয় পুত্র,
আফসার আহমেদ এর মৃত্যু সংবাদ তাঁর গ্রামের বাড়ী পূর্ব সিংহগ্রাম সহ লাখাই উপজেলায় বন্ধুবান্ধব ও আত্মীয়-স্বজনের মধ্যে তাঁর সর্বত্র শোকের ছায়া নেমে আসে।
মরহুমের নামাজে জানাজা শুক্রবার বাদ জুমা সিংহগ্রাম শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় হাজার হাজার মুসুল্লি অংশ নেন। জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

Manual6 Ad Code

প্রকৌশলী আফসার আহমেদ এর প্রয়ানে বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সংগঠন শোক বার্তা প্রদান করেন। প্রদত্ত শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Manual6 Ad Code

শোকবার্তা দিয়েছেন লাখাই উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুশফিউল আলম আজাদ, সুনামগঞ্জের ছাতক উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ইউ,এন,ও) ইসলাম উদ্দিন, সিলেট বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী এস,এম,মুর্শেদ চৌধুরী, সুনামগঞ্জ জেলা নির্বাহী প্রকৌশলী, লাখাইয়ের করাব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল খালেক, উপজেলা যুবলীগের আহবায়ক ইকরামুল মজিদ চৌধুরী শাকিল, করাব ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, বুল্লা ইউনিয়ন এর চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ, করাব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল ওয়াদুদ তালুকদার আব্দাল,সাবেক মেম্বার ও পূর্ব সিংহগ্রাম এর বিশিষ্ট মুরুব্বি মোহাম্মদ ছফিল মিয়া, লাখাই প্রেসক্লাবের পক্ষে সভাপতি এডভোকেট মোঃ আলী নোয়াজ ও সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন, লাখাই প্রসক্লাব সহসভাপতি আশীষ দাশ গুপ্ত, লাখাই রিপোর্টাস ইউনিটির পক্ষে সিনিয়র সহসভাপতি এম এ ওয়াহেদ ও সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ, বাংলাদেশ প্রেসক্লাবের পক্ষে সভাপতি মহিউদ্দিন আহমেদ রিপন ও সাধারণ সম্পাদক শাহীনুর রহমান মোল্লা শাহীন, বুল্লাবাজার ব্যকস এর পক্ষে সভাপতি আশিক আহমেদ রাজিব ও সাধারণ সম্পাদক জুনাইদ চৌধুরী।

এ সংক্রান্ত আরও সংবাদ