মাধবপুরে ২ দিনব্যাপী বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশিত:Saturday, 04 Nov 2023 09:11

মাধবপুরে ২ দিনব্যাপী বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

Manual6 Ad Code

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:-  বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মাধবপুর উপজেলা শাখার উদ্যোগে দুই দিনব্যাপী (৩ ও ৪ নভেম্বর) ৫৫টি স্কুলের প্রায় ১৬৬৫ জন শিক্ষার্থীদের নিয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

Manual6 Ad Code

শুক্রবার (৩ নভেম্বর) সকাল ১০টায় মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়,নোয়াপাড়া ইটাখোলা দাখিল মাদ্রাসা ও মনতলা অপরূপা মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়ে এই বৃত্তি পরিক্ষার আয়োজন করা হয়। বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন সারা দেশব্যাপী এই বৃত্তি পরীক্ষার আয়োজন করেছে।

মাধবপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সভাপতি সাইফুল হক মির্জা বলেন , অভিভাবকদের আন্তরিকতা ও শিক্ষার্থীদের উপস্থিতি দেখে আমরা আনন্দিত। স্মর্ট বাংলাদেশ গড়তে এই কোমলমতি পরীক্ষার্থীরাই অগ্রনী ভূমিকা পালন করবে।

উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক জিয়াউর রহমান সুজন জানান, বাংলাদেশের কিন্ডারগার্টেন এসোসিয়েশন প্রতিষ্ঠার শুরু থেকে বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পড়ালেখার প্রতি শিক্ষার্থীদের আরও আগ্রহী করে তুলতে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রয়োজন।

Manual2 Ad Code

উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উপদেষ্টা ও পরীক্ষা নিয়ন্ত্রক উপজেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ আলহাজ্ব শাহিন মিয়া জানান, প্রথম দিন গণিত এবং দ্বিতীয় দিন বাংলা ও ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৫৫টি কেজি স্কুলের নার্সারি থেকে পঞ্চম শ্রেণির ১৬৬৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে।

Manual6 Ad Code

আয়োজক কমিঠি জানায়, এক জেলার পেপার দেখবেন অন্য জেলার শিক্ষকরা। কোনো ধরণের অসচ্চতা থাকবে না এ পরীক্ষায়। প্রকৃত মেধাবীরাই বৃত্তি পেয়ে পুরস্কার ও সনদ অর্জন করবে।

বৃত্তি পরিক্ষায় শিক্ষার্থীরা উৎসাহ নিয়ে অংশগ্রহণ করে। অভিভাবকদের অভিমত এই ধরনের প্রতিযোগিতামূলক পরিক্ষা শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটাবে।

পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেন মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফজলে আকবর শাহজাহান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মন্জুর আহ্সান, মেয়র হাবিবুর রহমান মানিক, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক আতাউর রহমান, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃএরশাদ আলী, সাংবাদিক মিজানুর রহমান, নাহিদ মিয়া, শেখ শাহিন উদ্দিন, মোঃ আল মাসুদ প্রমুখ।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ