কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে মাধবপুরে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়

প্রকাশিত:Saturday, 04 Nov 2023 04:11

কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে মাধবপুরে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়

Manual4 Ad Code

মাধবপুর হবিগঞ্জ, প্রতিনিধি:- পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি এই শ্লোগানকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে ‘কমিউনিটি পুলিশিং ডে’ পালিত হয়েছে। শনিবার(৪-নভেম্বর) সকালে মাধবপুর থানা পুলিশের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত  হয়েছে।

Manual8 Ad Code

র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা প্রাঙ্গণে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাধবপুর থানার এসআই সামস্ ই তাব্রীজ এর পরিচালনায়,ওসি রকিবুল ইসলাম খাঁন এর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করেন ছাত্রনেতা ইকবাল হোসেন পাঠান ও গীতা পাঠ করেন শ্যামল চক্রবর্তী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাধবপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী।

Manual6 Ad Code

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ রহম আলী, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়, মাধবপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাশ গুপ্ত, মাধবপুর উপজোল প্রেসক্লাবের সভাপতি মোঃএরশাদ আলী, আন্দিউড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ছাত্রলীগের আহবায়ক আতাউস সামাদ বাবু, সাংবাদিক শেখ মোঃ শাহীন উদ্দিন।

Manual6 Ad Code

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শংকর পাল চৌধুরী, সাংবাদিক নাহিদ মিয়া, বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভার ওয়ার্ড কমিউনিটি পুলিশিং এর সদস্য, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মাধবপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চ্ক্রবর্তী বলেন, এক সময় মানুষের ধারনা ছিল থানা পুলিশের কাছে আসা সম্ভব নয়, আজ সেই ধারণা পাল্টে গেছে। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা কমিউনিটি পুলিশিং এর স্বীকৃতি দিয়ে সাধারণ মানুষের সাথে পুলিশের দূরত্ব কমিয়ে দিয়ে বন্ধুত্ব বাড়িয়ে দিয়েছেন। পুলিশের সাথে জনগণের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। তিনি আরো বলেন, দেশ এগিয়ে চলছে, দেশ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না। তাই বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলাদেশ গড়তে সকলে একযোগে কাজ করতে হবে।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ