মাধবপুরে জাতীয় যুব দিবস পালিত

প্রকাশিত:Wednesday, 01 Nov 2023 07:11

মাধবপুরে জাতীয় যুব দিবস পালিত

Manual2 Ad Code

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:-  হবিগঞ্জের মাধবপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (১ লা নভেম্বর) মাধবপুর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা, যাতায়াত ভাতা, প্রশিক্ষণ সনদ, যুব সংগঠনের নিবন্ধন সনদ ও যুব ঋনের চেক বিতরণ করা হয়। সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মনজুর আহ্সান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান।

Manual4 Ad Code

মো: হারুনর রশীদ এর সঞ্চালনায় উক্ত সভায় বিশেষ অতিথি ছিলেন চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ।

Manual7 Ad Code

বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: আব্দুল কাইয়ুম, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, যুগ্ম সম্পাদক হামিদুর রহমান, মাধবপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আলমগীর কবির, মডেল প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান জয়, নিজামুল হক, রাখি রানী শীল, ইমতিয়াজ আহমেদ, রুবেল মিয়া, আজহারুল ইসলাম প্রমূখ।

Manual3 Ad Code

আলোচনা সভা শেষে প্রশিক্ষণ সনদ, যুব সংগঠনের নিবন্ধন সনদ ও যুব ঋনের চেক বিতরণ করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ