ঋণের জ্বালায় গলায় ফাঁস

প্রকাশিত:Monday, 30 Oct 2023 09:10

ঋণের জ্বালায় গলায় ফাঁস

Manual5 Ad Code

শেখ মো শাহীন উদ্দীন:-  মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নে জয়পুর গ্রামে ঋণ পরিশোধের চাপ সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে মারা গেছে মোঃ লাল মিয়া (৪০) নামের এক ব্যক্তি।লাল মিয়া জয়পুর গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে।

আজ সোমবার বিকাল ৩ টার দিকে শশুরবাড়িতে ঘরের আড়ার সাথে ফাঁস দেয় লাল মিয়া।স্বজনেরা উদ্ধার করে দ্রুত মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক লাল মিয়াকে মৃত ঘোষণা করেন।

Manual5 Ad Code

জানা যায় লাল মিয়ার বাড়ি রংপুর জেলায়।প্রায় ২০ বছর আগে জয়পুর গ্রামের রমজান মিয়ার মেয়ে মর্জিনা বেগমের সাথে তার বিয়ে হয়।লাল মিয়া মর্জিনা দম্পতির ২ ছেলে ও ২ মেয়ে রয়েছে।লাল মিয়ার শ্যালক কামাল হোসেন জানান, বিভিন্ন ব্যাংক থেকে পারিবারিক প্রয়োজনে অনেক টাকা ঋণ নিয়েছিলেন তিনি।ঋণ পরিশোধের জন্য ক্রমাগত চাপ দিচ্ছিল ঋণদানকারী প্রতিষ্টানগুলো।কিন্তু কোনোভাবেই ঋণ শোধ করতে না পেরে মানসিকভাবে ভেঙ্গে পড়েন তিনি।

Manual7 Ad Code

লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুতকারী পুলিশ কর্মকর্তা মাধবপুর থানার এসআই মনিরুজ্জামান জানান,লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।ওসি মোঃ রকিবুল ইসলাম খান জানান,তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ