ফেইসবুকে সাংবাদিকের বিরুদ্ধে মানহানিকর তথ্য প্রচার // প্রাণনাশের হুমকি

প্রকাশিত:Thursday, 26 Oct 2023 08:10

ফেইসবুকে সাংবাদিকের বিরুদ্ধে মানহানিকর তথ্য প্রচার // প্রাণনাশের হুমকি

Manual7 Ad Code

মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি:-  হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রেস ক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক ও বাংলা টিভির প্রতিনিধি হামিদুর রহমানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর তথ্য প্রচার করা হয়েছে।

Manual7 Ad Code

এ অভিযোগে বৃহস্পতিবার দুপুরে উপজেলার মঙ্গলপুর গ্রামের হৃদয় শাহআলম নামে এক যুবকের বিরুদ্ধে থানায় জিডি করেছেন। জিডিতে তিনি উল্লেখ করেন বেশ কিছুদিন ধরে এমডি শাহআলম হোসাইন তার ফেসবুক আইডি থেকে তার নামে বিভিন্ন ধরনের আজেবাজে মন্তব্য সহ বিভ্রান্তিকর মিথ্যা বানোয়াট তথ্য প্রচারনা করে আসছে। গত ২৫ অক্টোবর রাত ৯ টায় তার ব্যবহৃত ফেসবুক আইডি থেকে লাইভ ভিডিও প্রচার করে তার বিরুদ্ধে মানহানিকর তথ্য প্রচার করে।

Manual3 Ad Code

সাংবাদিক হামিদুর রহমান জানান, এ বিষয়টি তাকে জিজ্ঞাসা করা হলে এমডি শাহআলম হোসাইন তাকে প্রাণে হত্যার হুমকি দিয়েছে। এ বিষয়ে সাইবার ট্রাইব্যুনালে মামলা করার প্রস্তুতি চলছে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম খান জানান, জিডি তদন্ত করে আইনগত দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ