১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শুক্রবার, ২০ অক্টো ২০২৩ ১১:১০
আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধি:- হবিগঞ্জের লাখাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা-২০২৩ শান্তিপূর্ন ও আনন্দমুখর পরিবেশে উদযাপনের জন্য নিরাপত্তা বলয় সরেজমিনে পরিদর্শন করেন লাখাই থানার ওসি মোঃ নুনু মিয়া ও ওসি তদন্ত চম্পক দাম।
শুক্রবার ২০ অক্টোবর বিকালে লাখাই উপজেলার বিভিন্ন পূজা মন্ডপের নিরাপত্তা বলয় পরিদর্শন করেন। এ সময় ওসি ও ওসি তদন্ত প্রত্যেক পূজা মন্ডেপের পূজা পরিচালনা কমিটির সাথে কথা বলেন।
ওসি ও ওসি তদন্ত এ সময় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে শান্তিপূর্ণভাবে আনন্দমূখর পরিবেশে পূজা উদযাপনে সকলকে সহযোগিতার আহবান জানান।
পূজামণ্ডপে বা ফেসবুক অথবা অন্য কোন সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো প্রকার গুজব বা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী কর্মকাণ্ড পরিলক্ষিত হলে দ্রুত লাখাই থানা পুলিশের সাথে যোগাযোগ করার আহবান জানান।
Helpline - +88 01719305766