১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শুক্রবার, ২০ অক্টো ২০২৩ ০৭:১০
আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধি:- হবিগঞ্জের লাখাইয়ে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের বর্বরোচিত হামলায় হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা এর আগে নিহত ও আহত ফিলিস্তিনিদের জন্য দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ অক্টোবর) বাদ জুমা উপজেলার সকল মসজিদে দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে ।
ইসরায়েলের বর্বরোচিত হামলায় নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও আহতদের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এর পর লাখাই বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বটতলা বাজারে গিয়ে শেষ হয়ে লাখাই বাজার জামে মসজিদের খতিব হযরত মাওলানা মোঃ আব্দুল কুদ্দুস এর সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন বিশিষ্ট আলেম ওলামারা। এছাড়া অন্যান্য ধর্মীয় উপসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
Helpline - +88 01719305766