হবিগঞ্জে মাধবপুরে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ, আদালতে মামলা

প্রকাশিত:শুক্রবার, ২০ অক্টো ২০২৩ ০৪:১০

হবিগঞ্জে মাধবপুরে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ, আদালতে মামলা

Manual3 Ad Code

শেখ মো শাহীন উদ্দীন, প্রতিনিধি (মাধবপুর) হবিগঞ্জ:-  হবিগঞ্জের মাধবপুরে মিজানুর রহমান মিজান নামে এক আওয়ামী লীগ নেতারা বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার মীরনগর গ্রামে গত ১৭ অক্টোবর সকালে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত মিজান মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক।

Manual1 Ad Code

গত বৃহস্পতিবার ( ১৯ অক্টোবর) ওই নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল -০৩ হবিগঞ্জ এ মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মীরনগর গ্রামের জনৈক এক মহিলার স্বামী ইট ভাঁটায় কাজ করেন। তিনি মাঝেমধ্যে বাড়িতে আসেন। ওই নারী বাড়িতে একা থাকার সুযোগে একই গ্রামের বাসিন্দা আন্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রায়ই তাকে উত্যক্ত করতেন। লোক লজ্জার ভয়ে তিনি বিষয়টি কাউকে বলেননি। গত ১৭ই অক্টোবর সকাল ৬ ঘটিকায় ভিকটিম নারী প্রকৃতির ডাকে সারা দিতে বাড়ির পাশের পুকুর পাড়ে টয়লেটে গেলে মিজানুর রহমান টয়লেটের দরজা খোলে তাকে বেড় করে এনে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় তাঁর চিৎকারে আশপাশের বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করে এবং মিজানকে আটক করে ৯৯৯ এ ফোন করে। ফোন পেয়ে পুলিশ আসলে মিজান কৌশলে পালিয়ে যায়। এ ব্যাপারে থানায় অভিযোগ করলে পুলিশ আদালতে মামলা করতে পরামর্শ দেয়।

Manual5 Ad Code

উল্লেখ্য, মিজানুর রহমান বিরুদ্ধে এর আগেও জাল সার্টিফিকেট দেখিয়ে মিরনগর প্রাইমারি স্কুল কমিটির সভাপতি হওয়া, একটি বাড়ি একটি খামার প্রকল্পের টাকা আত্মসাৎ, মোবাইল চুরি, আদালতে হট্টগোল এর কারণে সাজা সহ অসংখ্য অভিযোগে রয়েছে। এসব ঘটনা নিয়ে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশ হয়েছে।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ