লাখাইয়ে দৈনিক শায়েস্তাগঞ্জের বানীর ২য় বার্ষিকী পালিত

প্রকাশিত:সোমবার, ১৬ অক্টো ২০২৩ ০৬:১০

লাখাইয়ে দৈনিক শায়েস্তাগঞ্জের বানীর ২য় বার্ষিকী পালিত

Manual1 Ad Code

আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধি:-  হবিগঞ্জ অনলাইন পোর্টাল দৈনিক শায়েস্তাগঞ্জের বাণী ২য় বর্ষপূর্তি ও ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষেকেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual6 Ad Code

সোমবার (১৬ অক্টোবর ) দুপুরে লাখাই উপজেলার ভাইস চেয়ারম্যানের সভা কক্ষে লাখাই প্রেসক্লাবের সভাপতি এডভোকেট মোঃ আলী নোয়াজ এর সভাপতিত্বে লাখাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বাহার উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লাখাই উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব এডঃ মোঃ মুশফিউল আলম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই থানার অফিসার ইনচার্জ মোঃ নুনু মিয়া, এই কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

কেক কাটা ও আলোচনা সভায় বক্তব্য রাখেন লাখাই প্রেসক্লাবের সহ-সভাপতি এম,এ ওয়াহেদ সহ সভাপতি আশীষ দাশগুপ্ত সহ সভাপতি রিপন মিয়া, লাখাই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বিল্লাল আহাম্মেদ, বীর মুক্তিযোদ্ধা ও সাদা মনের মানুষ গাজী শাহজাহান চিশতী, লাখাই প্রেস ক্লাবের সহ সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন মোল্লা ,লাখাই প্রেস ক্লাবের আইন বিষয়ক সম্পাদক মাসুদ রানা, সহ-সাংগঠনিক সম্পাদক মনর উদ্দিন মনির, সহ প্রচার সম্পাদক কামরুল হাসান সুজন, দৈনিক প্রভাকর পত্রিকার প্রতিনিধি সাহিত্য প্রকাশনা সম্পাদ, ইয়াকুব হাসান অন্তর প্রমুখ।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ