লাখাইয়ে শ্রী শ্রী চন্ডীপূজা উপলক্ষে আরতি প্রতিযোগিতায় শিশু কিশোরদের মধ্যে পুরস্কার বিতরণ

প্রকাশিত:শনিবার, ১৪ অক্টো ২০২৩ ১১:১০

লাখাইয়ে শ্রী শ্রী চন্ডীপূজা উপলক্ষে আরতি প্রতিযোগিতায় শিশু কিশোরদের মধ্যে পুরস্কার বিতরণ

Manual4 Ad Code

আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধি:-  যথাযোগ্য মর্যাদায় লাখাই উপজেলার বামৈ গ্রামে অনুষ্ঠিত হয়েছে চন্ডী পূজা। প্রাচীন কাল থেকেই ঐতিহ্য মেনে শ্রীশ্রী চণ্ডীর পূজা অনুষ্ঠিত আসছে।

শনিবার (১৪ অক্টোবর) শুভ মহালয়া সনাতনী পবিত্র বেত পুরাণ অনুযায়ী সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরুর প্রাক্কালে এ দিন চন্ডী পূজায় চণ্ডীপাঠের মাধ্যমে মর্ত্যলোকে আমন্ত্রণ জানানো হয় শক্তির দশভুজা দেবী মা দূর্গাকে। মহালয়াদুর্গোৎসবের একটি গুরুত্বপূর্ণ অংশ। কারণ ঐ দিন থেকেই শুরু হয় দেবীপক্ষ দুর্গাপূজার সময় ক্ষণ গণনা শুরু হচ্ছে এ দিন থেকেই।সনাতন ধর্মমতে, মহালয়ায় দেবী দুর্গাপূজার জন্য নিজেদের জাগ্রত প্রকাশ করেন। দূর্গার বিভিন্ন নামে পরিচিত ১০৮ নামের মধ্যে একটা নাম চন্ডী। মহালয়া তিতিতে সকাল থেকেই সমস্ত রীতিনীতি মেনে উপজেলার বামৈ গ্রমে এই পূজা হয়েছে। ২৫/২৬ বছর পূর্ব থেকে এই পুজো অনুষ্ঠিত হয়ে আসছে বামৈ গ্রামের কৃষ্ণ দাস ওরপে কৃষ্ণ ডাক্তার বাড়িতে।

Manual6 Ad Code

লাখাই উপজেলা পুজা উদযাপন পরিষদ এর সভাপতি প্রনেশ গোস্বামী বলছেন পিতৃপক্ষের সমাপনান্তে এবং দেবীপক্ষের সূচনা কালের সময়কেই মহালয়া। এ-ই সময়ে পূর্ব পুরুষদের বিদেহী আত্মার মুক্তির উদ্দেশ্য তর্পন ক্রিয়াদি সম্পন্ন করা হয়, ভোজ্য নিবেদন করা হয় এবং পিন্ডদান করা হয়। মহালয়াতে সবাইকে শুভেচ্ছা।

Manual1 Ad Code

প্রতিবছর মহালয়া তিতিতে দেবীর এই রূপের পূজা হয়। দেবী চণ্ডীর দুটি রূপে পূজা হয়। এক কমলে বিরাজিতা মূর্তি, অপরটি সিংহাসীনা মূর্তি। দেবী চণ্ডী “চণ্ডীমঙ্গল” কাব্যের বর্ণিত সেই দেবী। হিন্দু ধর্মাবলম্বীরা প্রতিবছরই এই পূজা করে থাকেন। এ পূজা শিশু-কিশোরদের মধ্যে আরতি প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অংশ গ্রহন করেন লাখাই প্রেসক্লাবের সহ সভাপতি আশীষ দাশগুপ্ত, লাখাই উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর বিদান সোম, সজল দাস, ডাঃ নিলু দাস, শমিরন শীল, সুনিল দাস, প্রমুখ ।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ