লাখাইয়ে মানসিক প্রতিবন্ধীর স্ত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষনের অভিযোগ

প্রকাশিত:মঙ্গলবার, ১০ অক্টো ২০২৩ ১০:১০

লাখাইয়ে মানসিক প্রতিবন্ধীর স্ত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষনের অভিযোগ

Manual1 Ad Code

আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধি:-  হবিগঞ্জের লাখাই উপজেলায় মানসিক প্রতিবন্ধীর স্ত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষনের অভিযোগ উঠেছে। ঘটনা ঘটেছে উপজেলার বুল্লা ইউনিয়নের পূর্ব বুল্লা গ্রামের মানসিক প্রতিবন্ধী মরন দাস এর স্ত্রী পুতুল রানী দাস কে বিয়ে প্রলোভনে রামা কান্ত দাস ও ক্ষিতীশ গোপ নামে দুই যুবক বারংবার ধর্ষন করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায় মাধবপুর উপজেলা সাকুসাইল গ্রামের অমূল্য সরকারের পুত্র রামাকান্ত সরকার (২৮) নামে যুবক ৮ জুলাই /২৩ রাতে উপজেলার স্থানীয় বুল্লা বাজার সংলগ্ন নিপুণ খাতুন এর বাসায় পুতুল রানী দাস কে বিয়ের প্রলোভনে ধর্ষন করে।

সূত্রে আরোও জানা যায় পুতুল রানী দাসকে ২৬ আগষ্ট /২৩ উপজেলার পূর্ব বুল্লা গ্রামের নিখিল গোপ এর পুত্র ক্ষিতীশ গোপ (৩০) একই গ্রামের উষা রানী দাস এর বসতঘরে সুকৌশলে ডেকে নিয়ে রাতের আঁধারে ধর্ষন করে।

Manual6 Ad Code

পরবর্তীতে আরোও কয়েকবার ঐ যুবকদ্বয় বিভিন্ন সময়ে পুতুল রানী দাস এর অসহায়ত্বের সুযোগ নিয়ে সুকৌশলে ধর্ষনকান্ড ঘটায়।

Manual8 Ad Code

এরই এক পর্যায়ে অনন্যোপায় হয়ে ৩ সন্তানের জননী পুতুল রানী দাস বাদী হয়ে ১৩ সেপ্টেম্বর ২৩ ধর্ষক রামাকান্ত দাস ও ক্ষিতীশ গোপ এর বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যাল এ মামলা দায়ের করে।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ