মাধবপুরে বজ্রপাতে চাচী ভাতিজির মৃত্যু, আহত ১

প্রকাশিত:Friday, 29 Sep 2023 07:09

মাধবপুরে বজ্রপাতে চাচী ভাতিজির মৃত্যু, আহত ১

Manual2 Ad Code

সুরমাভিউ:-  হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের শিমুলঘর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শিমুলঘর গ্রামের রুবেল মিয়ার মেয়ে সাদিয়া আক্তার (১২) ও সোহেল মিয়ার স্ত্রী শান্তা আক্তার (২২)। তারা সম্পর্কে পরষ্পররে চাচি-ভাতিজি।

Manual3 Ad Code

স্থানীয়রা জানান, বিকেলে একই পরিবারের তিনজন মাধবপুর উপজেলার ধর্মঘর এলাকায় বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। তারা ফান্দাউক-ছাতিয়ান সড়কে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তিনজন আহত হন।

Manual2 Ad Code

পরে স্থানীয়রা তাদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ছাদিয়া আক্তার ও শান্তা আক্তারকে মৃত ঘোষণা করেন। শিমুলঘর গ্রামের রহমত আলীর স্ত্রী শারমিন আক্তারকে (২৫) কে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা চলছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম খান।

Manual1 Ad Code

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্ত মোঃ মনজুর আহসান জানান, বজ্রপাতে নিহত দুজন ও আহত নারীর পরিবারকে সরকারি অর্থসহায়তা প্রদান করা হবে।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ