হবিগঞ্জে পুলিশ সুপারের সাথে দুর্গাপূজা উপলক্ষে পুজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত:Wednesday, 27 Sep 2023 09:09

হবিগঞ্জে পুলিশ সুপারের সাথে দুর্গাপূজা উপলক্ষে পুজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Manual3 Ad Code

সুরমাভিউ:-  হবিগঞ্জ জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয় এর সম্মেলন কক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৩ উপলক্ষে পুলিশ সুপার সাথে জেলা ও উপজেলা পুজা উদযাপন পরিষদ এর সাথে আইনশৃংখলা সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

২৭ সেপ্টেম্বর. বুধবার সকালে পুলিশ সুপার এস এম মুরাদ আলির সভাপতিত্ব অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ শামসুল হক সঞ্চালনায় সভায় পুলিশ সুপার বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে হবিগঞ্জ জেলা পুলিশ সব ধরণের ব্যবস্থা গ্রহণ করেছে। প্রতিমা প্রস্তুতকরণ, প্রতিমা প্রস্তুতকালীন এবং পূজা চলাকালীন নিরাপত্তা নিশ্চিত করতে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব প্রকার পুলিশি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও পুলিশ সুপার তাঁর বক্তব্যে উল্লেখ করেন।

Manual2 Ad Code

তিনি আরো বলেন এছাড়াও সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও যে কোন উস্কানি বা গুজব রোধে সকলকে একযোগে সোচ্চার ও সচেতন থাকার বিষয়েও গুরুত্বারোপ করেন।

Manual2 Ad Code

সভায় উপস্থিত ছিলেন , অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে, সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল) আবুল খয়ের, হবিগঞ্জ জেলা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট নলিনী কান্ত রায় নীরু ও সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায় জেলার নেতৃবৃন্দ সহ জেলার প্রতিটি উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ