ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির সাথে বেঙ্গল চ্যাম্প আইটি ফার্মের চুক্তি সাক্ষর

প্রকাশিত:শনিবার, ২৭ মে ২০২৩ ০৯:০৫

ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির সাথে বেঙ্গল চ্যাম্প আইটি ফার্মের চুক্তি সাক্ষর

Manual4 Ad Code

সুরমাভিউ:-  ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির জার্সির স্পন্সর করেছে বেঙ্গল চ্যাম্প নামের একটি আইটি ফার্ম। শুক্রবার (২৬ মে) সন্ধ্যায় হবিগঞ্জের চুনারুঘাটের একটি অভিজাত রেস্তোরায় জাকজমকপূর্ণ অনুষ্ঠানে চুক্তি নামা সই করা হয়। তিন বছরের জন্য চুক্তি পত্রে সই করেন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির চেয়ারম্যান ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ও বেঙ্গল চ্যাম্প আইটি ফার্মের পক্ষে স্বাক্ষর করেন প্রধান নির্বাহী মোহম্মদ ফাছিহ উল ইসলাম।

Manual7 Ad Code

এসময় উপস্থিত ছিলেন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির সভাপতি মাজেদুল হোসেন লোবন, সাধারণ সম্পাদক কাউসার আহমেদ, সহ সভাপতি রায়হান আহমেদ, টিম ম্যানেজার সাজিদ উল হক, কোচ আজিজুল ইসলাম, বেঙ্গল চ্যাম্প আইটি ফার্মের এর একাউন্ট ম্যানেজার সৈয়দ আবু তাহের, জুনিয়র রোবটিক্স ইঞ্জিনিয়ার ইউসুফ হোসেন তাহা, এডমিন অফিসার তানফিজ চৌধুরী।

Manual2 Ad Code

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান, সৈয়দ সাইফুর রহমান মুন্না, সাংবাদিক কাজী মাহমুদুল হক সুজন, একাডেমির সাংগঠনিক সম্পাদক সম্রাট আহমেদ, জুনায়েদ আহমেদ, অর্থ সম্পাদক সোহাগ রহমান, আশিকুর রহমান সহ একাডেমির খেলোয়াড় ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ