নবীগঞ্জে অগ্নিকাণ্ডে ১০ গরুসহ ১৫ ঘর পুড়ে ছাই!

প্রকাশিত:বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩ ০৮:০৫

নবীগঞ্জে অগ্নিকাণ্ডে ১০ গরুসহ ১৫ ঘর পুড়ে ছাই!

Manual1 Ad Code

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে গবাদি পশু, নগদ টাকা, ধান চালসহ প্রায় ৬০ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের হলিমপুর নয়াহাটি এলাকায় এ অগ্নিকা-ের ঘটনা ঘটে।

জানা যায়, ভোরে বৈদ্যুতিক শটসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে তা মুহুর্তের মধ্যেই আশপাশের বাড়ি-ঘরে ছড়িয়ে পড়ে। এতে জগৎজোতি দাশ, জগদীশ চন্দ্র দাশ, রনবির চন্দ্র দাশ, রতন চন্দ্র দাশ, নিগন দাশ, লিটন কুমার দাশ, ইন্দ্রোমনি দাশ, কলাবাত দাশ, সন্তোশ দাশ, প্রেমতোষ দাশ, কাজল দাশের মালিকানাধীন বসতঘরসহ অন্তত ১৫টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।

Manual6 Ad Code

এছাড়াও ১০টি গবাদি পশু, ২ হাজার মন ধানসহ গুরুত্বপূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডে প্রায় ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা ক্ষতিগ্রস্থদের। খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার সাজেদুর রহমানের নেতৃত্বে একদল ফায়ারকর্মী ঘটনাস্থলে গিয়ে আগুণ নিয়ন্ত্রনে আনে। এমন ভয়াবহ অগ্নিকা-ের ঘটনায় সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে ১৫টি পরিবার। খোলা আকাশের নীচে মানবেতর জীবনযাপন করছে তারা।

Manual1 Ad Code

এ বিষয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার সাজেদুর রহমান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌছে আড়াই ঘন্টার চেষ্টায় আগুণ নিয়ন্ত্রনে আনি আমরা। আগুণে প্রায় ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও ফায়ার সার্ভিসের কর্মীরা আরো অন্তত ২ কোটি টাকার মালামাল করে।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ