বাহুবলে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

প্রকাশিত:বৃহস্পতিবার, ১৬ ফেব্রু ২০২৩ ০৯:০২

বাহুবলে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

Manual3 Ad Code

সুরমাভিউ:-  ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের বাহুবলে একটি যাত্রীবাহি বাস উল্টে ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২০ জন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

Manual8 Ad Code

পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট থেকে হবিগঞ্জগামী বিরতীহীন পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের বাহুবল উপজেলার বাগানবাড়ি এলাকায় আসলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, বাহুবল ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করে।

Manual3 Ad Code

হবিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাকারিয়া হায়দার জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌছে ৪ জনের মরদেহ উদ্ধার করে এবং আহতদের হাসপাতালে প্রেরণ করেছে।

Manual5 Ad Code

রাতে এ রিপোর্ট লেখা পর্যান্ত উদ্ধার কাজ চলছে। তবে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।

এ সংক্রান্ত আরও সংবাদ