|
প্রকাশিত:Saturday, 11 Feb 2023 01:02
আওয়ামী লীগ ও বিএনপির কেন্দ্রীয় কর্মসূচিকে কেন্দ্র করে সিরাজগঞ্জে উভয় দলের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এসময় ১৩টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।
শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে সদর উপজেলার কালিয়াহরিপুর ইউনিয়নের পাইকপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগের নেতাকর্মীরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শান্তি সমাবেশের প্রস্তুতির জন্য পাইকপাড়া মোড়ে সমবেত হন। পাশ দিয়েই বিএনপির নেতাকর্মীরা কেন্দ্রীয় পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছিলেন। এসময় উভয় দলের নেতাকর্মীরা মুখোমুখি হলে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ চলাকালে সড়কের ওপর থাকা ১৩টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, সংঘর্ষের খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছ। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত জানান, দলীয় নেতাকর্মীরা সড়কের ওপর জড়ো হতে শুরু করেন। এসময় বিএনপির নেতাকর্মীরা এসে অতর্কিত হামলা করে। তারা ১৩টি মোটরসাইকেল ভাঙচুর করে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, আমাদের শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিকে বিঘ্ন ঘটাতে পরিকল্পিতভাবে আওয়ামী লীগ এ ঘটনা ঘটিয়ে আমাদের ওপর দোষ চাপাচ্ছে।
মোবাইলঃ০১৭১১৩৩১০৭০-০১৬১১২৪৭৫৭৪
ই-মেইলঃ surmaview24@gmail.com
অফিস :৮০ তপোবন মেইন রোড আখালিয়া সিলেট-৩১০০।
Helpline - +88 01719305766