মাকে হত্যা করে ফকিরের ছদ্মবেশে ১৯ বছর কাঁটালো ছেলে

প্রকাশিত:শুক্রবার, ২০ জানু ২০২৩ ১০:০১

Manual1 Ad Code

মাকে হত্যা করে ফকিরের ছদ্মবেশে ১৯ বছর কাটিয়ে দিলেন ছেলে। যদিও শেষ রক্ষা হলো না। হবিগঞ্জ জেলার মাধবপুর থানা পুলিশের হাতে ধরা পড়লেন দীপু সরকার (৪৫)। শুক্রবার বিকালে এ তথ্য জানায় পুলিশ।

গ্রেপ্তার দীপু জেলার মাধবপুর উপজেলার এক্তিয়ারপুর গ্রামের রাজ মোহন গোস্বামীর ছেলে।

পুলিশ জানায়, মা রওশন বালা সরকারকে হত্যার অভিযোগে ২০০৪ সালে মাধবপুর থানায় দীপু সরকারের নামে মামলা করা হয়। পরে সাক্ষ্য-প্রমাণেরভিত্তিতে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয়। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন।

Manual5 Ad Code

অবশেষে বৃহস্পতিবার রাতে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের ফতেহগাজী মাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

Manual4 Ad Code

মাধবপুর থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, দীপু তার মাকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। তবে এ হত্যা মামলার বিস্তারিত বলা যাচ্ছে না। তিনি ১৯ বছর ধরে সাজার আদেশ মাথায় নিয়ে পলাতক ছিলেন। ভিক্ষকের ছদ্মবেশ ধারণ করে ১৯ বছর কাটিয়েছেন বিভিন্ন মাজার ও আখড়ায়। অবশেষে গোপন সংবাদে তাকে গ্রেপ্তার করা হয়। দীপু মাঝে একবার কিছুদিন কারাবাস করেছেন। পরে জামিনে বের হয়ে আত্মগোপন করেন।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ