দোয়ারাবাজারে শহীদ শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে হকনগর শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ
প্রকাশিত:বুধবার, ১৪ ডিসে ২০২২ ১২:১২
Manual6 Ad Code
দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধি:- সুনামগঞ্জের দোয়ারাবাজারে ১৪ ডিসেম্বর (বুধবার) শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ৫নং সাব সেক্টর হকনগর শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ১০ টায় দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের উদ্যোগে হকনগর শহীদ স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ,আলোচনা সভা, বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।
পুষ্পস্তবক অর্পণে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী বাবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকা, সহকারী কমিশনার( ভূমি) ফয়সাল আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ মহসিন, দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) দেবদুলাল ধর, বাংলাবাজার ইউপি চেয়ারম্যান শেখ আবুল হোছাইন, সাংবাদিক এম এ মোতালিব ভুইয়া, ইউপি সদস্য আল আমিন, আব্দুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, ময়না মিয়া প্রমুখ।