ছাতকে মোটরসাইকেলসহ আটক দুই যুবক কারাগারে

প্রকাশিত:মঙ্গলবার, ১৩ ডিসে ২০২২ ১১:১২


Manual5 Ad Code
দোয়ারাবাজার প্রতিনিধি:-  ছাতকে কাগজপত্র বিহীন দুইটি চোরাই মোটরসাইকেলসহ দুই যুবক আটক করেছে আমর্ড ব্যাটালিয়ান বাংলাদেশ পুলিশ (এপিবিএন) এর সিলেটের একটি দল।
আটককৃতরা হলো, দোয়ারাবাজার থানার নেতরছই গ্রামের আব্দুল মতিনের ছেলে মো.আফজালুর রহমান (২৫), ও ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের মাধবপুর গ্রামের কয়েস মিয়ার ছেলে মো.সাইদুল ইসলাম(২৪)।
তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা দায়েরের পর দু’জনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের (এপিবিএন) সদস্যরা রোববার বিকেলে সুরমা নদী সেতু সংলগ্ন টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে কাগজপত্র বিহীন ৭ লাখ ৬০ হাজার টাকা মুল্যের (ইয়ামাহা ও বাজাজ) ব্র্যান্ডের দুইটি মোটরসাইকেলসহ তাদের আটক করেন।
এ ঘটনায় রোববার রাতে (এপিবিএন) সিলেট এর উপ-পরিদর্শক মুহাম্মদ ইয়ার হোসেন বাদী হয়ে থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ