১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:রবিবার, ০৪ ডিসে ২০২২ ০৭:১২
সুনামগঞ্জ প্রতিনিধি:- সুনামগঞ্জে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, আইন সবার জন্য সমান। দেশের মানুষের জন্য যে আইন রয়েছে টিক তেমনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য একই আইন রয়েছে। তাই দেশের সকল মানুষকে আইন কানুন মেনে কাজ করতে হবে। মন্ত্রী বলেন, দেশ প্রধান শেখ হাসিনা কত টাকা আয় করেন সারা বছরে বাংলাদেশ থেকে সেটা তিনি পরিস্কার সবাইকে জানান। এমনকি কোথায় কি ভাবে সেই টাকা ব্যায় করেন সেটার হিসাবও তিনি দেন।
মন্ত্রী আরোও বলেন, কয়েকদিন আগে গুজব ছড়িয়েছিল ব্যাংকে টাকা নাই, টাকা শেষ হয়ে যাবে দ্রুত টাকা তুলে নেন। কি ভয়ংকর ষড়যন্ত্র। যদি তাদের কথা বিশ্বাস করে সবাই ব্যাংকে হাজির হয়ে যেত তাহলে দেশ ধ্বংস হয়ে যেতো। কিন্তু মানুষ যায়নি তাদের বিশ্বাস আছে শেখ হাসিনার উপর।
রোববার (০৪ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার এফআইভিডিপির হল রুমে সাজেদা ফাউন্ডেশনের জলবায়ু পরিবর্তন ও দূর্যোগ ব্যবস্থাপনা প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এই সব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, সাজেদা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জাহেদা ফিজ্জা কবীর, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আনোয়ারুজ্জামান, সাজেদা ফাউন্ডেশনের এডভাইজার ডা.সামিয়া, মো.ফজলুল হক প্রমুখ।
Helpline - +88 01719305766