সুনামগঞ্জে চাঞ্চল্যকর বড় ভাইয়ের হাতে ছোট ভাই হত্যা, মামলার একজন আসামী গ্রেফতার

প্রকাশিত:বুধবার, ৩০ নভে ২০২২ ০৮:১১

Manual3 Ad Code
সুরমাভিউ:-  র‍্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায় জেলার দোয়ারাবাজার থানাধীন কাঠালবাড়ির গ্রামের সুরুজ আলীর তিন ছেলের মধ্যে পারিবারিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
গত ২৫ নভেম্বর ২০২২ খ্রিঃ তারিখ সকল ০৮০০ ঘটিকায় সুরুজ আলীর বাড়ির পাশে পুকুরে তাদের মেজো ভাই নূর মোহাম্মদ মিল্টন মাছ ধরতে ছিলেন এসময় বড় ভাই রিপন মিয়া ও তার স্ত্রী রোকসানা বেগম বাধা দিলে তিন ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। এসময় ছোট ভাই হিরণ মিয়া তার বড় ভাইয়ের স্ত্রী রোকসানা বেগমকে কাঠ দিয়ে মাথায় বাড়ি মারলে মাথা ফেটে যায়। পরবর্তীতে তিন ভাই এবং তাদের স্ত্রীরা সংঘর্ষে জড়ান এসময় নুর মোহাম্মদ মিল্টন শাবল দ্বারা হিরন মিয়াকে পেটের মাঝখানে ঘাঁ মেরে মরাত্মক জখম করে। এরপর বড় ভাই রিপন মিয়া তার
হাতে থাকা ধারালো দেশীয় অস্ত্র দ্বারা হিরন মিয়াকে আঘাত করে রক্তাক্ত জখম করে। পরবর্তীতে হিরন মিয়াকে চিকিৎসার জন্য এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ২৬ নভেম্বর ২০২২ তারিখ ০১.১৫ ঘটিকায় হিরন মিয়াকে মৃত বলে ঘোষনা করেন।
এরপর ২৭ নভেম্বর ২০২২ তারিখে মৃত হিরন মিয়ার স্ত্রী মোছাঃ বিলকিছ আক্তার সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানায় ০৪ (চার) জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।  মামলা নং-১৯, জিআর-১৭৩।
র‍্যাবের একটি চৌকস টিম  গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার সকালে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্প দোয়ারাবাজার থানাধীন কাঠালবাড়ি এলাকা হইতে বোগলা ইউনিয়নের কাঠালবাড়ি গ্রামের সুরুজ মিয়ার ছেলে রিপন মিয়া (৪৭) গ্রেফতার করে।
গ্রেফতার নিশ্চিত করে র‍্যাব ৯ সিপিসি-৩ উপ-পরিচালক কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার সিঞ্চন আহমেদ জানান ধৃত আসামী কে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহন সহ মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে দোয়ারাবাজার থানায় হস্তান্তর
করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ