দোয়ারাবাজারে হিরণ হত্যা:বাবা ভাইসহ ৪ জনের নামে মামলা
প্রকাশিত:সোমবার, ২৮ নভে ২০২২ ০৬:১১
Manual3 Ad Code
দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধি:- সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার কাঠালবাড়ি গ্রামে পারিবারিক জমি নিয়ে কলহের জেরে বড় ভাইয়ের লোহার সাবলের আঘাতে ছোট ভাইের মৃত্যুর অভিযোগ উঠেছে। রবিবার বিকালে এ ঘটনায় নিহতের স্ত্রী বিলকিস আক্তার বাদী হয়ে চারজনের নামে উল্লেখ করে মামলা করেছেন। নিহত হিরণ মিয়া উপজেলার বোগলা ইউনিয়নের সুরুজ আলীর ছেলে।
এজাহারে বলা হয়েছে, পারিবারিক সম্পত্তি নিয়ে হিরণ মিয়া সঙ্গে বিরোধ চলছিল পরিবারের সদস্যদের সঙ্গে। শুক্রবার বিকালে এ নিয়ে হিরণ মিয়া বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সাবলের আঘাতে হিরন মিয়া আহত হন। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে সিলেট এম জি ওসমানী হাসপাতালে নিয়ে গেলে রাত ২ টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মামলার আসামিরা হলেন বড় ভাই নূর মোহাম্মদ মিল্টন (৪২),নুর মোহাম্মদ মিল্টন স্ত্রী রুকসানা বেগম (৩০),মেজো ভাই রিপন মিয়া (৪৭) ও বাবা সুরুজ আলী (৭০)।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর বলেন, নিহতের স্ত্রী বাদী হয়ে হত্যা মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।