সুরমাভিউ:- সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার রতারগাঁও ইউনিয়নের কাপনা গ্রামে ভারতীয় ৭৩.৫০০ রুপি সহ একজন কে আটক করেছে ২৮বিজিবি চিনাকান্দি( বিওপি)।
শনিবার দুপুর আনুমানিক ২.৫০ মিঃ সময় গোপন সংবাদের বিত্তিতে নায়েব সুবেদার হাফিজুর রহমানের নেতৃত্বে একটি চৌকশ আভিযানিক টিম অভিযান চালিয়ে উত্তর কাপনা গ্রামের আজিজুল হকের ছেলে এমদাদুল হক (১৮) কে কাপনা এলাকা থেকে আটক করা হয়।
এ সময় তার সাথে থাকা ভারতীয় ৭৩.৫০০ রুপি জব্দ করা করা হয়। আটক নিশ্চিত করে ২৮ বিজিবি পরিচালক লেঃকর্ণেল মাহবুবুর রহমান জানান ভারতীয় রুপি সহ আটকৃত এমদাদুল হকের বিরোদ্ধে আইনগত ব্যাবস্হা গ্রহন ও ধৃত কে বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর প্রক্রিয়ায় আছে সিমান্তে নজরদারী বৃদ্ধি করা হয়েছে।