সুনামগঞ্জের দোয়ারাবাজারে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

প্রকাশিত:শুক্রবার, ২৫ নভে ২০২২ ০৫:১১


Manual6 Ad Code
দোয়ারাবাজার প্রতিনিধি:-  সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার থেকে অজ্ঞাত এক বৃদ্ধের (৬২) মরদেহ উদ্ধার করেছে দোয়ারাবাজার থানা পুলিশ। শুক্রবার (২৫ নভেম্বর) দুপুরে দিকে উপজেলার উত্তর কলাউড়া জামে মসজিদের পূর্বে বাঁশ ঝাড়ের নিচে থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ উপজেলার এ বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করে। তবে তাৎক্ষণিক ওই বৃদ্ধের কোনো পরিচয় জানা যায়নি।

এ সংক্রান্ত আরও সংবাদ